1. admin@dailyaparadhershironam.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের সাফল্য— সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে কুমিল্লায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদ গ্রেফতার মাসোহারা বাণিজ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ, অনুসন্ধানে উঠে এলো বিস্ফোরক তথ্য বুড়িচংয়ে সালেহ আহম্মেদের হস্তক্ষেপে মাদকসহ আটক ব্যক্তি ছাড়া, ভিন্ন ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি ক্ষেতলালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে কুমিল্লা সদর সার্কেলের বিরুদ্ধে বিস্তার অভিযোগ: সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে এসআই সুমনের ঘুষের খাম! কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ইন্সপেক্টর শূন্য কুমিল্লার চকবাজার ফাঁড়ি: সিন্ডিকেটের নেতৃত্বে চাঁদাবাজির রমরমা বাণিজ্য!

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি নেতা হারুনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পঠিত

অভিযোগ বা মামলা না থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার বা হয়রানি করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশিদ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক নেই এবং তারা ভোটে অংশগ্রহণ করছে না। এ অবস্থায় আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দেবে, তা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ বিএনপিকে ভোট দিতে চাইলে বা অন্য কোনো দলকে সমর্থন করলে সে কারণে কাউকে ধরে নেওয়া বা হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, ইতোমধ্যে কয়েকটি জায়গায় আওয়ামী লীগ পরিচয়ের কারণে নিরীহ মানুষকে হয়রানির ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। যদি তা করা হয়, তাহলে তিনি জনগণকে সঙ্গে নিয়ে সরাসরি থানা ঘেরাও করবেন।

হারুনুর রশিদ আরও বলেন, এই শহর ও দেশে আওয়ামী লীগের অনেক মানুষ বসবাস করছে। সবাই অপরাধী নয়। অতীতে বিএনপির অনেক নেতাকর্মী নিরপরাধ থাকা সত্ত্বেও মিথ্যা মামলার শিকার হয়েছেন। এখন একই কাজ করা হলে বর্তমান ও অতীতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে প্রশাসনের সব স্তরে জবাবদিহি নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। দলীয় পরিচয়ের কারণে কেউ অন্যায় করার সুযোগ পাবে না বলেও জানান তিনি।

এ সময় তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, থানায়, ভূমি অফিসে কিংবা অন্য কোথাও ঘুষের সংস্কৃতি বন্ধ করতে হলে তরুণদের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর