1. admin@dailyaparadhershironam.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের সাফল্য— সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে কুমিল্লায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদ গ্রেফতার মাসোহারা বাণিজ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ, অনুসন্ধানে উঠে এলো বিস্ফোরক তথ্য বুড়িচংয়ে সালেহ আহম্মেদের হস্তক্ষেপে মাদকসহ আটক ব্যক্তি ছাড়া, ভিন্ন ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি ক্ষেতলালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে কুমিল্লা সদর সার্কেলের বিরুদ্ধে বিস্তার অভিযোগ: সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে এসআই সুমনের ঘুষের খাম! কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ইন্সপেক্টর শূন্য কুমিল্লার চকবাজার ফাঁড়ি: সিন্ডিকেটের নেতৃত্বে চাঁদাবাজির রমরমা বাণিজ্য!

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহার থানা পুলিশের অভিযানে ৩৮০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৯ বার পঠিত

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় সাপাহার থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপারের (সাপাহার সার্কেল) তত্ত্বাবধানে এবং সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রোববার (০৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৫০ মিনিটে সাপাহার থানাধীন পাতাড়ী ইউনিয়নের সুটকিডাঙা এলাকায় একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জাকারিয়া হোসেনের আমবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৮০০ (তিন হাজার আটশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন অজ্ঞাতনামা মাদককারবারি উদ্ধারকৃত মাদক ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে এনে স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর