1. admin@dailyaparadhershironam.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের সাফল্য— সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে কুমিল্লায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদ গ্রেফতার মাসোহারা বাণিজ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ, অনুসন্ধানে উঠে এলো বিস্ফোরক তথ্য বুড়িচংয়ে সালেহ আহম্মেদের হস্তক্ষেপে মাদকসহ আটক ব্যক্তি ছাড়া, ভিন্ন ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি ক্ষেতলালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে কুমিল্লা সদর সার্কেলের বিরুদ্ধে বিস্তার অভিযোগ: সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে এসআই সুমনের ঘুষের খাম! কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ইন্সপেক্টর শূন্য কুমিল্লার চকবাজার ফাঁড়ি: সিন্ডিকেটের নেতৃত্বে চাঁদাবাজির রমরমা বাণিজ্য!

সাংবাদিকতায় নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়ে চিঠি, নেওয়া হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

গাইবান্ধার সাত উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন জেলা শিক্ষা অফিস। এ সংক্রান্ত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত চিঠি জেলার সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
‎
‎চিঠিতে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদ্রাসার যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা বা আইন পেশায় কর্মরত, তাদের সম্পূর্ণ তথ্য জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে।
‎
‎এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, সরকারের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা মূল দায়িত্বের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ কোনও ধরনের আর্থিক লাভজনক পেশায় সম্পৃক্ত থাকতে পারবেন না। এমন নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের অংশ হিসেবে গাইবান্ধার সাত উপজেলায় এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তালিকা পরবর্তীতে সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
‎
‎উল্লেখ্য যে, রবিবার (৭ ডিসেম্বর) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে বলা হয়, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সাথে একাধিক কোনো পদে/ চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 
‎
‎আর্থিক লাভজনক পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোন ধরণের বেতন-ভাতা-সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান, সংস্থায়, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা ও আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন-ভাতা-সম্মানীকে বুঝাবে বলে নীতিমালায় বলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর