1. admin@dailyaparadhershironam.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের সাফল্য— সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে কুমিল্লায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদ গ্রেফতার মাসোহারা বাণিজ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ, অনুসন্ধানে উঠে এলো বিস্ফোরক তথ্য বুড়িচংয়ে সালেহ আহম্মেদের হস্তক্ষেপে মাদকসহ আটক ব্যক্তি ছাড়া, ভিন্ন ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি ক্ষেতলালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে কুমিল্লা সদর সার্কেলের বিরুদ্ধে বিস্তার অভিযোগ: সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে এসআই সুমনের ঘুষের খাম! কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ইন্সপেক্টর শূন্য কুমিল্লার চকবাজার ফাঁড়ি: সিন্ডিকেটের নেতৃত্বে চাঁদাবাজির রমরমা বাণিজ্য!

দাউদকান্দিতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৪, দগ্ধ অন্তত ৩৫

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৪৫ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ থেকে ৩৫ জন যাত্রী দগ্ধ ও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহন নামের একটি লোকাল বাস বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল বাসটির নিচে পড়ে যায়। এ সময় তীব্র ঘর্ষণের ফলে বাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে দরজা ও জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। এতে অনেকেই হুড়োহুড়িতে আহত হন, আবার কেউ কেউ আগুনে আটকা পড়ে প্রাণ হারান।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাবিবুর রহমান, ডা. দিলরুবা ইয়াসমিন ও সহকারী চিকিৎসক শামীম উদ্দিন জানান, দুর্ঘটনায় দগ্ধ হয়ে ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দগ্ধ অন্তত ৩০–৩৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা আহতদের চিকিৎসায় নিরলসভাবে কাজ করছেন বলে জানান সংশ্লিষ্টরা।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ পরিচালনা করে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে মহাসড়কে সৃষ্ট যানজট নিরসনে কাজ করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর