1. admin@dailyaparadhershironam.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের সাফল্য— সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে কুমিল্লায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদ গ্রেফতার মাসোহারা বাণিজ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ, অনুসন্ধানে উঠে এলো বিস্ফোরক তথ্য বুড়িচংয়ে সালেহ আহম্মেদের হস্তক্ষেপে মাদকসহ আটক ব্যক্তি ছাড়া, ভিন্ন ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি ক্ষেতলালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে কুমিল্লা সদর সার্কেলের বিরুদ্ধে বিস্তার অভিযোগ: সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে এসআই সুমনের ঘুষের খাম! কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ইন্সপেক্টর শূন্য কুমিল্লার চকবাজার ফাঁড়ি: সিন্ডিকেটের নেতৃত্বে চাঁদাবাজির রমরমা বাণিজ্য!

নওগাঁ জেলা পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

নওগাঁ জেলা পুলিশের সামগ্রিক দক্ষতা ও শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
নওগাঁ জেলা পুলিশ লাইন্সে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত মানোন্নয়নের জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এর মধ্যে রয়েছে—উত্তম পোশাক পরিধান ও ইউনিফর্মের পরিপাট্য বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সক্ষমতা উন্নয়ন, কর্মস্থল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, পেশাদার ও মানবিক আচরণ বজায় রাখা।

বক্তব্যে তিনি বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি জেলাজুড়ে মানসম্মত চেকপোস্ট স্থাপন ও শৃঙ্খলাপূর্ণ ডিউটির ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

এ সময় তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্যকে শৃঙ্খলার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে।”

মাস্টার প্যারেডটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার মহোদয়। প্যারেডে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

উক্ত প্যারেডটি পরিচালনা করেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর