1. admin@dailyaparadhershironam.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের সাফল্য— সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে কুমিল্লায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদ গ্রেফতার মাসোহারা বাণিজ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ, অনুসন্ধানে উঠে এলো বিস্ফোরক তথ্য বুড়িচংয়ে সালেহ আহম্মেদের হস্তক্ষেপে মাদকসহ আটক ব্যক্তি ছাড়া, ভিন্ন ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি ক্ষেতলালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে কুমিল্লা সদর সার্কেলের বিরুদ্ধে বিস্তার অভিযোগ: সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে এসআই সুমনের ঘুষের খাম! কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ইন্সপেক্টর শূন্য কুমিল্লার চকবাজার ফাঁড়ি: সিন্ডিকেটের নেতৃত্বে চাঁদাবাজির রমরমা বাণিজ্য!

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ভারতীয় হুইস্কি, নেশাজাতীয় স্কাফ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার একটি মামলার পলাতক আসামি গাজী মো. শাহিন প্রকাশ শাহীনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

অপর অভিযানে ১৯৭৪ সালের The Special Powers Act-এর একটি মামলার পলাতক আসামি মো. এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট রয়েছে।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকার পুকুরপাড়ে ইটসলিং রাস্তা থেকে ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মো. মাহফুজ মিয়া (৩৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ৪ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটে শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর-বাল্লাক এলাকায় একটি বাড়ির ছাগল রাখার টিনের ঘরের পাশে কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানা গেছে।

অন্যদিকে, ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারের দক্ষিণ পাশে দয়াল ভরসা পেয়াজ-রসুনের আড়তের সামনে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সজিব মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও আইনগত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর