1. admin@dailyaparadhershironam.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা জেলা পুলিশের সাফল্য— সারাদেশে শ্রেষ্ঠত্ব অর্জন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে কুমিল্লায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা সাজ্জাদ গ্রেফতার মাসোহারা বাণিজ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশ, অনুসন্ধানে উঠে এলো বিস্ফোরক তথ্য বুড়িচংয়ে সালেহ আহম্মেদের হস্তক্ষেপে মাদকসহ আটক ব্যক্তি ছাড়া, ভিন্ন ব্যক্তিকে পলাতক দেখিয়ে আসামি ক্ষেতলালে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে কুমিল্লা সদর সার্কেলের বিরুদ্ধে বিস্তার অভিযোগ: সাংবাদিককে ‘ম্যানেজ’ করতে এসআই সুমনের ঘুষের খাম! কুমিল্লা সদর দক্ষিণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর টহল ইন্সপেক্টর শূন্য কুমিল্লার চকবাজার ফাঁড়ি: সিন্ডিকেটের নেতৃত্বে চাঁদাবাজির রমরমা বাণিজ্য!

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন ভাইকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের বলহরা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‎
‎আহতরা হলেন—আব্দুল মোতালেব (৪৫), আবুল হাশেম (৫৫) ও আব্দুল মজিদ (৫২)। তারা একই পরিবারের সদস্য এবং ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।
‎
‎আহতদের বোন রাবেয়া খাতুন জানান, তাদের পারিবারিক মালিকানাধীন জমিতে তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। স্থানীয় আবুল কাশেমের পরিবারের সঙ্গে একই জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছিল। কয়েকবার অভিযুক্তরা জমি বিক্রির জন্য চাপ প্রয়োগ করলেও ভিকটিমরা জমি বিক্রি করতে রাজি হননি। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল।
‎
‎তিনি অভিযোগ করেন, ঘটনার দিন মোতালেব মাঠে হালচাষ করার সময় একই গ্রামের জাকারিয়া ও আবু সালেহ জমিতে প্রবেশ করে তাকে বাধা দেয় এবং কথা কাটাকাটির একপর্যায়ে দেশি অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর করে রক্তাক্ত করে। এসময় তাদের হামলায় অপর দুই ভাইও আহত হন যারা ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।
‎
‎পরে স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে দু’জন চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক।
‎
‎এ বিষয়ে যোগাযোগ করা হলে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান— তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর